৪ আগস্ট ২০২৬

জাতির উদ্দেশে ট্রাম্পের ভাষণ: আলোচনায় ইরান ও নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম
জাতির উদ্দেশে ট্রাম্পের ভাষণ: আলোচনায় ইরান ও নির্বাচন

বাংলাপ্রেস ডেস্ক: আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে প্রাইম টাইমে বিশেষ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ইরান পরিস্থিতি, নির্বাচনের নিরাপত্তা এবং তার অগ্রাধিকার পাওয়া আরও কয়েকটি বিষয় তুলে ধরতে পারেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে প্রেসিডেন্টের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, ভাষণটি হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর সমন্বয়ে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, বৃহস্পতিবার পূর্ব উপকূলীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে হোয়াইট হাউসের কোন স্থান থেকে ভাষণ দেবেন এবং নির্দিষ্ট কী বিষয়ে কথা বলবেন, তা এখনো জানানো হয়নি।

উপদেষ্টা জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে ট্রাম্প কথা বলতে চান। পাশাপাশি ভোটারদের কঠোর পরিচয়পত্র যাচাইসংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়েও বক্তব্য দিতে পারেন। বর্তমানে বিলটি কংগ্রেসে আটকে রয়েছে।

এ ছাড়া ২০২০ সালের নির্বাচন নিয়ে তার প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তাদের পর্যালোচনার ফলাফলও তুলে ধরতে পারেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনের ফল তিনি কখনোই মেনে নেননি।

তবে জর্জিয়ার ২০২০ সালের সিনেট নির্বাচন নিয়ে ভাষণে কোনো ঘোষণা আসছে কীনা, এমন গুঞ্জন নাকচ করেছেন ট্রাম্পের উপদেষ্টা।

তার ভাষ্য, ভবিষ্যতে প্রেসিডেন্ট আরও নিয়মিত এ ধরনের প্রাইম টাইম ভাষণ দিতে চান, যাতে জনগণের কাছে গুরুত্বপূর্ণ বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়। সূত্র: অ্যাক্সিওস

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি