১৯ জুলাই ২০২৬

বিষয়টি খতিয়ে দেখছেন মামদানি

জাতিসংঘ অধিবেশনে নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুর গ্রেপ্তারের সম্ভাবনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
জাতিসংঘ অধিবেশনে নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুর গ্রেপ্তারের সম্ভাবনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, আগামী শরতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাঁর প্রশাসন আইনগতভাবে তাকে গ্রেপ্তার করতে পারে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস-এর দ্য ইন্টারভিউ পডকাস্টে সাংবাদিক লুলু গার্সিয়া-নাভারোর সঙ্গে আলাপকালে মামদানি এ মন্তব্য করেন।
মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে। তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই একই মত পোষণ করেন।
২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিস্তিনে কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ড।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ তুলেছেন মামদানি। গত বছরের নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তিনি শহরের পুলিশ বিভাগকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন।
অন্যদিকে, সাম্প্রতিক এক রেডিও সাক্ষাৎকারে নেতানিয়াহু এ হুমকিকে গুরুত্ব না দিয়ে মামদানি বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ আনেন। তবে ম্যামদনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
নেতানিয়াহু ডব্লিউএবিসি রেডিওর উপস্থাপক সিড রোজেনবার্গকে বলেন, সে সন্ত্রাসীদের পক্ষেই রয়েছে। যারা ইহুদি ও ইসরায়েলকে ঘৃণা করে, তারা শেষ পর্যন্ত আমেরিকাকেও ঘৃণা করে—এ বিষয়টি সে স্বীকার করে না বা গুরুত্ব দেয় না।
প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর বিশ্বনেতারা নিউ ইয়র্কে আসবেন। অতীতের মতো নেতানিয়াহুও এতে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পডকাস্টে মামদানি বলেন, 'আমি নিউ ইয়র্ক সিটির আইন মেনেই চলব।'
এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, এটি বর্তমানে আমাদের আইন বিভাগে সক্রিয়ভাবে পর্যালোচনাধীন একটি বিষয়।
তিনি আরও বলেন, এটি বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ব্যক্তিগত মূল্যায়নের বিষয় নয়। বিষয়টি হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং সেই অভিযোগের গুরুত্ব। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আমি আইনের পথই অনুসরণ করব।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি