৪ এপ্রিল ২০২৬

জেলায় জেলায় পদযাত্রার ঘোষণা বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জেলায় জেলায় পদযাত্রার ঘোষণা বিএনপির
বাংলাপ্রেস ডেস্ক: নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় পদযাত্রা করবে দলটি। আজ দেশব্যাপী মহানগর পদযাত্রা কর্মসূচি থেকে এই ঘোষণা আসে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাজধানী ঢাকা, বিভিন্ন মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে দলটি। এতে বলা হয়- বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জেলায় জেলায় পদযাত্রা করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি