জেনে নিন ছাত্রদলের সভাপতি কে এই খোকন ?
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ প্রায় ২৮ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে। এতে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮। নতুন সভাপতি পাওয়ার পর খোকনের পুরো পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফজলুর রহমান খোকনের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক দায়িত্বে ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ান ইলেভেন থেকে সক্রিয় এ নেতার বিরুদ্ধে ২০টির অধিক রাজনৈতিক মামলা রয়েছে। আন্দোলনে সক্রিয় থাকার জন্য সরকারদলীয় নেতাকর্মীদের কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি