৪ এপ্রিল ২০২৬

ঝালকাঠির কাঠালিয়ায় মেয়ের হাতে বাবা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝালকাঠির কাঠালিয়ায় মেয়ের হাতে বাবা নিহত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: এবার ঝালকাঠির কাঠালিয়ার পারিবারিক কলহের সময় কলেজ ছাত্রী মেয়ের ছুঁড়ে মারা পিরির আঘাতে বাবা খিতিশ চন্দ্র শীল (৭০) নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার তালতলা বাজার এলাকায় এঘটনা ঘটে। গুরুত্বর আহত খিতিশ চন্দ্রকে উদ্ধার করে কাঠালিয়া (আমুয়া) উপজেলা হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জনান, সকালে খিতিশ চন্দ্র শীল তার ছেলেকে সারাদিন বাইরে ঘোরাফেরা না করে কাজকর্ম করতে বললে সে পিতার সাথে কথার কাটাকাটিতে লিপ্ত হয়। তর্কাতর্কি এক পর্যায়ে কলেজ পড়ুয়া মেয়ে শুকলা রানী পুতুল(১৭) ক্ষিপ্ত হয়ে একটি বসার কাঠের পিরি ছুড়ে মারে। কাঠের সেই পিরি ছিটকে গিয়ে সরাসরি বৃদ্ধ পিতা খিতিশ চন্দ্রের মাথায় লাগলে গুরুতর আহত হয় সে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবন্থায় খিতিশ চন্দ্র শীলকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, এঘটনার একদিন সোমবার ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় মাদকাসক্ত জুয়াড়ী পুত্র বখাটে মাহফুজ আকন লাঠি দিয়ে বেধরক পিটিয়ে মা-বাবাকে গুরুত্বর আহত করে। পর তাদের দুজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থার বাবা মোঃ ইসমাইল আকনের (৫২) মৃত্যুর ঘটনা ঘটে।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি