৪ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক সম্রাট রাজার স্ত্রী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক সম্রাট রাজার স্ত্রী আটক

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে: ঝালকাঠি ডিবি পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রাজার স্ত্রী বিলকিস বেগম(২৬) কে আটক করেছে। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়কের বসতঘর হতে ইয়াবার এ চালান সহ তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হোসেন ও মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ ও নারী কন: নুসরাতসহ ডিবি পুলিশের একটি দল ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়কের বাসিন্দা চিহ্নিত মাদক সম্রাট ও বহুমামলার আসামী আরমান হক রাজার বাসভবনে অভিযান চালায়।

ঘরে মাদক সম্রাট আরমান হক রাজাকে নাপেলেও তার মাদক ব্যবসার বিশ্বস্ত সহযোগী স্ত্রী বিলকিস বেগম(২৬) কে ৫শ পিস নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত বিলকিস বেগম ও তার স্বামী রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে। ডিবি ওসি ইকবাল বাহার খান এ উদ্ধার অভিযানে সার্বিক তত্তাবধানে ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি