৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বাল্য বিয়ের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বাল্য বিয়ের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভাধীন বৈঠাপাড়া গ্রামে বাল্যবিবাহ দেওয়ার দায়ে বর ও কনের পিতাকে ২০হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দা নাফিস সুলতানা।

২৩ জুন মঙ্গলবার সকালে তিনি কনের বাড়ীতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে এই জরিমানা আদায় করেন ।সোমবার দিবাগত রাতে বৈঠাপাড়া গ্রামের মোঃ রহমানের এইচ এস সি প্রথম বর্ষে পড়ুয়া নাবলিকা কন্যার সাথে কুলবাড়ীয়া গ্রামের মসলেম উদ্দীনের পুত্রের বিবাহ হয় ।

এখবর পেয়ে ইউএনও এর নির্দেশে থানা পুলিশ বর ও কনেকে আটক করে ।জরিমানা আদায়কালীণ সময় ইউএনও কনের পিতার কাছথেকে তারে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত শশুর বাড়ীতে না পাঠানোর শর্তে মুচলেকা আদায় করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি