১৩ মে ২০২৬

ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:৩৩ পিএম
ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর


ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি গ্রেপ্তার অন্য পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত । বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।

 

ঝিনাইদহ কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত ৭ মার্চ রাতে টার্মিনালে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও দি রেড জুলাই-এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

অপর দিকে, সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, রাসেল হুসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি