৩ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এইচ.এস.এস. সড়কস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী জেলা বিএনপি’র আহ্বায়ক এস. এম. মশিয়ুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম.এ.মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা আশরাফুল ইসলাম পিন্টু, আবুবক্কর বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম মন্টু, জাহিদ জোয়ারদার, জিয়াউল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দীন হোসেন, আব্দুর রশিদ মোহন, যুবনেতা আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, ছাত্রনেতা মুশফিকুর রহমান মানিক, শাফিউল আলম শফি প্রমুখ। বক্তাগন বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সরকারী দলের সহযোগী সংগঠন রাস্তা দখল করে ঘন্টার পর ঘন্টা সমাবেশ করে। আর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচী করতে দেওয়া হয় না।

জেলা বিএনপি’র আহ্বায়ক এস. এম. মশিয়ুর রহমান অভিযোগ করেন ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদেরশান্তিপূর্ণ র‌্যালি ও আলোচনা সভা করতে দেয়নি পুলিশ। তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি