৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
ঝিনাইদহ প্রতিনিধিঃ বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। এ উপলক্ষ্যে বুধবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ঝিনাইদহ শহরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এাডঃ এম এ মজিদ, সাধারণ সমম্পাদক জাহিদুজ্জামান মনা, সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, আশরাফুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন, আবুল বাশার বাঁশি, কামাল উদ্দীন, জাহিদ জোয়ারদার, লোকমান হোসন, জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি এাডঃ এম এ মজিদ বলেন, বাংলাদেশকে মেধাহীন ও মেধাশুন্য করার জন্য সেদিন পাকবাহিনী তাদের এদেশের দোসরের সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। তিনি বলেন, বিএনপি এই দিবসে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি