ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ পৌরসভার উদয়পুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১ টার দিকে ওই গ্রামের গোরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত হলো- শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ ও উদয়পুর গ্রামের মতলেব শাহা’র ছেলে জসিম উদ্দিন।পুলিশ জানান, উদয়পুর গোরস্থান এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় হাতে নাতে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলেও
জানিয়েছে পুলিশ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি