৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধিঃ র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ মাবুদ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার দিনগত রাতে উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। মাবুদ মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের দোলন মিয়ার ছেলে।র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে র‌্যাব মহেশপুরের শ্যামকুড়ে অভিযান চালায়।

সে সময় ১০২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইলসহ মাবুদ কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি