৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঝিনাইদহ সার্কেল এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালির শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনিরা বেগম। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মো: ইয়ারুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসকগণ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; পুলিশ বিভাগ, ঝিনাইদহের প্রতিনিধি; সড়ক ও মহাসড়ক বিভাগ, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক; জনাব তৈয়ব আলী জোয়ার্দার, সহসভাপতি, জেলা আওয়ামী লীগ, ঝিনাইদহ ; ট্রাফিক ইন্সপেক্টর; বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস মালিক সমিতি সহ অন্যান্য সমিতির প্রতিনিধিবৃন্দ; এনজিও প্রতিনিধি; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সড়ক সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি