৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে পুরাতন ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ও জেলা সমবায় অফিসার জাফর ইকবাল। বক্তারা, দেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় পরিচালিত করার আহŸান জানান। সেই সাথে সমবায়ের নামে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি