৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি ও মেজর জিয়াউর রহমান ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ্যাড. মশিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক কে এম ওয়াজেদ, সদর থানা বিএনপি’র আহবায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপি’র আব্দুল মজিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকি, জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি