ঝিনাইদহে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করে এইড’র ইর্মাজেন্সি রেসপন্স ফর কোভিড-১৯ প্রকল্প।এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৩২০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম।অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, এইড’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, সহকারী পরিচালক বাহাদুজ্জামান, সুরাইয়া পারভীন সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডালসহ চিনি, লবন ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় পরিবারগুলো।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি