১৭ আগস্ট ২০২৬

জিম্বাবুয়ের ভয়াবহ ফেরিডুবিতে প্রাণহানি ৮৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম
জিম্বাবুয়ের ভয়াবহ ফেরিডুবিতে প্রাণহানি ৮৪

ফেরিটিতে ১৫৩ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে, তবে অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৯০ জন।

বাংলাপ্রেস ডেস্ক: জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবাহী একটি ফেরি ডুবে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল নতুন করে আরও লাশ উদ্ধার করেছে। 

জিম্বাবুয়ের জাতীয় পুলিশ রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সর্বশেষ চারটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, দেশটিতে এ ধরনের দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। মঙ্গলবার অতিরিক্ত যাত্রী বহনকারী ফেরিটি জাম্বিয়ার সীমান্তের কাছে প্রবল বাতাসের সময় উলটে যায়। ফেরিটিতে ১৫৩ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে, তবে অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৯০ জন। দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ও নাবিক ফেরিতে ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এটি জিম্বাবুয়ের উত্তরের কারিবা শহর থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত ও মৎস্যজীবী সম্প্রদায়ের এলাকায় যাচ্ছিল।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করতে স্থানীয় একটি হাসপাতালের বাইরে শত শত মানুষ অপেক্ষা করছেন। দুর্ঘটনায় অন্তত ১৮ শিশুও প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার পর মঙ্গলবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া ঘটনাটিকে ‘মর্মান্তিক’ হিসেবে বর্ণনা করে বলেন, এ দুর্ঘটনা পরিবহণ ব্যবস্থার গুরুতর কিছু ঘাটতি সামনে এনেছে, যেগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও ফেরিতে প্রকৃতপক্ষে কতজন যাত্রী ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি