৪ এপ্রিল ২০২৬

জিয়াউর রহমান ও মরদেহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জিয়াউর রহমান ও মরদেহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ: ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর ও মুক্তিযুদ্ধ নিয়ে নিম্নমানের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়ার কবর ও মরদেহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ। কবর সরিয়ে নেয়ার বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণের দৃষ্টি নির্বাচন থেকে ভিন্ন খাতে নিতেই তাদের এই নীল নকশা। এছাড়া আন্দোলন ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। টিকা দিয়ে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি