জিয়াউর রহমানের মতো নেতাকে পেয়ে দেশ গর্বিত—পরিবেশমন্ত্রীর মন্তব্য
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মতো মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত। তিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এ দেশের মানুষদের উন্নয়নের পথ দেখিয়েছেন। তার পরে বাংলাদেশের গণমানুষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন; কিন্তু মাঝখানে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। এ দেশের মানুষদের জিম্মি করে দুঃশাসন চালিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।
রোববার (৩১ মে) বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভা শেষে প্রায় ৪ হাজার গরিব-দুস্থ লোকের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৈয়দপুর উপজেলায় সকল কর্মকর্তা অফিসে এলেন ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা দেরিতে
নেত্রকোনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের চাপায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের
সঙ্গীত একাডেমি