জনগণকে আরেকটা ঋণের মধ্যে ফেলছে সরকার: ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-আইএমএফের লোন নিয়ে জনগণকে আরেকটা ঋণের মধ্যে ফেলছে সরকার।
বৃহস্পতিবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন-আগেও লুটপাট করে দেশের টাকা বিদেশ পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমানোর জন্য নতুন সব ফন্দি ফিকির করছেন। মায়ের কান্না সংগঠনের কার্যক্রম সুদুরপ্রসারী ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি