১০ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক মার্কিন যুদ্ধবিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
জর্ডানে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক মার্কিন যুদ্ধবিমান

হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাপ্রেস ডেস্ক:  জর্দানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যমটির সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, জর্দানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মুওয়াফফাক সালতি’ (আল-আজরাক) বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটিতে থাকা আরো অন্তত ৮টি এফ-১৫ যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর এফ-১৫ বিমানগুলোকে পুনরায় চালুর উপযোগী করা হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, হামলা প্রতিহত করতে জর্দানে মোতায়েনরত মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়ে। মূলত কয়েক দিন আগে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পাঁচটি তেল ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিশোধ হিসেবেই এই বিধ্বংসী আক্রমণ চালাল তেহরান।

হামলার দায় স্বীকার করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মার্কিন বিমানঘাঁটি ছাড়াও আটটি তেল ট্যাংকার এবং দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একযোগে এ হামলা চালিয়েছে।

জর্ডানের এই মুওয়াফফাক সালতি ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি মার্কিন বাহিনী পাঁচটি ইরানি ট্যাংকার ডুবিয়ে দিলে ওই অঞ্চলের আঞ্চলিক উত্তেজনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাতে জানা যায়, আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে একে তাদের একটি ‘শাস্তিমূলক অভিযান’ বলে আখ্যা দিয়েছে। জর্ডানের ‘আল-আজরাক’ নামের এই মার্কিন ঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় তেহরান। এ ছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কয়েক মাস ধরে চলমান অবরোধ আরো জোরদার করে ১২টিরও বেশি জাহাজে হামলা চালানোর দাবিও করেছে দেশটি।

তবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি জর্দান সেনাবাহিনী নিশ্চিত করলেও ক্ষতির পরিমাণ কম বলে দাবি করেছে। এক বিবৃতিতে জর্দান সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সংকেত পাওয়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিকেই আকাশে সফলভাবে ধ্বংস করে দিয়েছে। বাকি মাত্র ২টি ক্ষেপণাস্ত্র জনমানবহীন ফাকা প্রান্তরে আঘাত হেনেছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি