২৯ আগস্ট ২০২৬

জরিমানা মেনে নিয়েছে সাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জরিমানা মেনে নিয়েছে সাকিব
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে। আজ শনিবার ( ১২ই জুন) ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান সাকিব। সাকিবও সে শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় আর কোনো শুনানি হবে না। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ম্যাচ রেফারি। ঘটনাটা ম্যাচের দ্বিতীয় ইনিংসের। লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। এর আগে শুক্রবার (১১ই জুন) আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ার সাকিবের আবেদনে সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প ভাঙায় ও পরে আরেকবার স্টাম্প উপড়ে ছুড়ে ফেলেন মাঠে। সাকিব যেহেতু দুই বার এই আচরণবিধি ভঙ্গ করেছেন তাই তাকে শাস্তিও দেওয়া হয়েছে সেভাবে। মাঠে অসদাচরণের জন্য শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা। ’ বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি