৩০ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার কাছে আবারও হারল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম
মালয়েশিয়ার কাছে আবারও হারল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: হারের বৃত্তে বাংলাদেশ হকি দল। ভারতের জলন্ধরে চলমান এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

আজ মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে মালয়েশিয়া। ম্যাচের ১৪ মিনিটে তার ফলও পায় তারা। ফরোয়ার্ড আবু কামাল আজরাইয়ের ফিল্ড গোলে লিড নিয়ে। ২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলও করেন আজরাই।

বিপরীতে ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন আমীরুল ইসলাম। তবে মালয়েশিয়া সেই সুযোগ দেয় না। ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-১ করেন আখিমুল্লাহ আনোয়ার।

৩২ মিনিটে আজিমুদ্দিন কামারুদ্দিন আরেকটি গোল এনে দেন মালয়েশিয়াকে। সেই গোলের রেশ শেষ না হতেই স্কোরলাইন ৫-১ করেন শেলো সিলভেরিয়াস। আর ৫০ মিনিটে বাংলাদেশের জালে শেষ পেরেক মারেন আইমান রোজেমি। 

 এর আগে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে জাপানের বিপক্ষে লড়াই করে হারে ১-০ ব্যবধানে।

এতে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠাতে পারলেও বাংলাদেশ হজম করেছে ২০ গোল।

আগামী ১ নভেম্বর একই মাঠে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি