২২ মে ২০২৬

জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে গেলেন বুলবুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে গেলেন বুলবুল

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় সংকট তৈরি করেছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোর পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলের মধ্যেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরুতে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান।
ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি, সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচটি না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান ম্যাচটি না খেললে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি।
এ কারণে বিষয়টি দ্রুত সমাধানে তৎপর হয়ে উঠেছে আইসিসি। সংস্থাটির ভেতরে ও বাইরে চলছে টানা আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো সমঝোতা হয় কি না, নাকি পাকিস্তানকে অবস্থান পরিবর্তনে রাজি করানো সম্ভব হবে—সবকিছুই নির্ভর করছে এই জরুরি বৈঠকের ফলাফলের ওপর।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি