৩ এপ্রিল ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বাংলাপ্রেস ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দও উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রবিবার দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেনি বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা দলটির দাবি আদায় না হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি