কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
বাংলাপ্রেস ডেস্ক: কানাডার কুইবেক প্রদেশে এক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মন্ট্রিলের দক্ষিণ-পূর্বে অবস্থিত সেইন্ট-ব্রিজিড-ডিইবারভিল এলাকার হাইওয়ে ১০-এর কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, শনিবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিমানটিতে তীব্র আগুন লেগে যায়। উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও হেলিকপ্টারে থাকা চার আরোহীর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে কুইবেকের প্রাদেশিক পুলিশ।
নিহতদের পরিচয় এবং তারা কোথায় যাচ্ছিল সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে কাজ শুরু করেছে কুইবেকের ‘মেজর ক্রাইমস ইউনিট’। এ ছাড়া দুর্ঘটনার বিশদ তদন্তে ঘটনাস্থলে পরিদর্শক দল পাঠাচ্ছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড (টিএসবি)।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি