কানেকটিকাটে বাংলাদেশি ফ্রেন্ডস সোসাইটির সভাপতি স্বপন, সম্পাদক মেজবাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি (বাফস)'র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২১ ফেব্রুয়ারি) টরিংটন শহরের অনুষ্ঠিত এক সভায় মোহাম্মদ হোসেন স্বপনকে সভাপতি এবং একেএম মেজবাহ উদ্দনেকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
আলমগীর কবির লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ ও ২১ ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা করা হয়।বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি (বাফস)'র বিগত কয়েক বছরের নানা কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন বিদায়ী সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। এ সময় তিনি সকলের পরামর্শক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি (বাফস)'র নবগঠিত ১৩ সদস্যের অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ আলমগীর কবির লাভলু, মোহাম্মদ মনসুর হোসাইন, মোহাম্মদ এস চৌধুরী শহীদ, সহ-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নিপুন, অর্থ সম্পাদ মোহাম্মদ আরজু, প্রচার ও গনসংযোগ সম্পাদক রবিউল আলম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এম কবির মনজু। কার্যকরি কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ হোসেন ও এসএম রহমান আজিজ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি