২০ এপ্রিল ২০২৬

কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে না ইরান?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম
কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে না ইরান?

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখন নেই। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে আইআরআইবি বলেছে, ‘পরবর্তী দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই।’

এর আগে ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, ‘সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়।’ তারা আরও জানায়, মার্কিন অবরোধ তুলে নেওয়াটা আলোচনার পূর্বশর্ত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর ২ দিন বাকি। ঠিক এই সময়ে মার্কিন আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এই সময়ে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টিই আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ওই জাহাজটি পালানোর চেষ্টা করছিল। তেহরান এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ অবরোধ ও ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবির’ প্রতি ইঙ্গিত করে বলেছে, ‘এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি