৩ এপ্রিল ২০২৬

খালেদা জিয়া সুস্থ হলে আ.লীগ ক্ষমতায় টিকতে পারবেন না: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খালেদা জিয়া সুস্থ হলে আ.লীগ ক্ষমতায় টিকতে পারবেন না: ফখরুল
শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ তিন দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব।
নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, তাদের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তবে লড়াইয়ের মধ্য দিয়েই বিজয় আসবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় টিকে থাকতে সবকিছু ধ্বংস করছে সরকার, কারাগারকে এখন টর্চার সেলে পরিণত করা হয়েছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, কিছু দিন পর পর বন্ড বের করে শেয়ারবাজার লুট করা হচ্ছে। আর সামিট গ্রুপ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়েছে। ভারতের আদানি গোষ্ঠীও বাংলাদেশ থেকে ১০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। সমাবেশে ভারতের তাঁবেদারদের হটাতে পারলেই বেগম জিয়ার মুক্ত হবেন বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ, সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আর বাংলাদেশটা ফেলানীর মতো কাঁটাতারের বেড়ায় ঝুলছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি