৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়াকে এখনই বিদেশে না পাঠালে যেকোনো পরিস্থিতির আশঙ্কা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়াকে এখনই বিদেশে না পাঠালে যেকোনো পরিস্থিতির আশঙ্কা!

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু মেডিকেলে কারা হেফাজতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে দাবি করেছেন তার বোন সেলিমা ইসলাম। এই মুহূর্তে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে না পাঠালে যেকোনো পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অবিলম্বে বোন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

এর আগে বেলা তিনটার পর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান তার পাঁচ স্বজন।

সেলিমা ইসলাম ছাড়াও স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বেয়াইন মিসেস ফাতিমা রেজা, ভাগনি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি মিসেস কানিস ফাতিমা।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা তুলে সেলিমা ইসলাম বলেন, ‘তার গায়ে জ্বর। ডান হাত বেঁকে গেছে।’

এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসাধীন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি