৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে

বাংলাপ্রেস ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। এর আইনগত দিক পর্যালোচনা করতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আবেদনটির আইনগত দিক পর্যালোচনা করতে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। আবেদনে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে নেয়ার অনুমতি চাওয়া হয়েছে। জামিনের সময়, বিদেশে যাওয়া এবং শর্তারোপের বিষয় নিয়ে খালেদা জিয়ার পরিবার ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদনের বিষয়টা নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদী তারা।

দুই বছরেরও বেশি সময় পর ২৫ মার্চ জামিনে মুক্ত হন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য পরিবার আবেদন করলে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে সরকার। ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে ৬ মাস। এর এক মাস আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হলো।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি