৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার জামিনে জবির বিএনপিপন্থী শিক্ষক সাদা দলের স্বস্তি প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার জামিনে জবির বিএনপিপন্থী শিক্ষক সাদা দলের স্বস্তি প্রকাশ

জবি থেকে সংবাদদাতা : চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাময়িক জামিন দেওয়াতে স্বস্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন (সাদাদল)।

মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন-খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি প্রকাশ এক বিবৃতিতে জাতির এ দূ্রযোগ মূহুর্তে এ উদ্যোগকে স্বাগত জানান। বেগম জিয়ার জামিনের বিষয়টি ইতিবাচক উল্লেখ করে বলেন, জন দাবির এ বিষয়টি অবশেষে সরকার উপলব্ধি করতে পারায় সরকারকে সাধুবাদ জানাই।

বিবৃতিতে তারা বেগম জিয়াকে নিঃশর্তে মুক্তি দাবি করে বলেন, সরকারের উচিত হবে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে শর্তহীন ভাবে মুক্তি দেওয়া। কেননা বৈশ্বিক এ দুর্যোগকালীন মূহুর্তে বাড়িতে চিকিৎসা করালে বেগম জিয়ার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে।

তাই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় বিদেশে চিকিৎসার অনুমতি দিয়ে সরকার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবে বলেও আশা প্রকাশ করে এ শিক্ষক নেতাদ্বয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি