খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম সুজন। তিনি ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার ছোহরাবের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকাল ৫টার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে দিয়ে দেয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুজন নামের ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি