খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে চিকিৎসকরা জানাবেন।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সকালে কথা হয়েছে। তিনি জানিয়েছেন- মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন সিসিইউতে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন।’
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুর ২টার দিকে তারা এভার কেয়ার হাসপাতালকে খালেদা জিয়াকে দেখতে যান। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থান নিয়ে কথা বলেন।
এর আগে, গত শনিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, সেদিন দিবাগত রাত ৩টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি