৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট দেখেছেন পুত্রবধূ ডা. জোবাইদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট দেখেছেন পুত্রবধূ ডা. জোবাইদা
বাংলাপ্রেস ডেস্ক: কোভিড আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার চিকিৎসকেরা। তার ব্যবস্থাপত্রে নতুন একটি ওষুধ যোগ করেছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। অধ্যাপক জাহিদ হোসেন শুক্রবার গণমাধ্যকে বলেন, আমরা বৃহস্পতিবার গভীর রাতে ম্যাডামের সিটি স্ক্যানের (চেস্ট) ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি। রাতেই লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, যিনি ম্যাডামের সব কিছু তদারকি করছেন, তিনিসহ দেশ-বিদেশে উনার মেডিকেলে টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমরা পুরো রিপোর্টটি পর্যালোচনা করেছি। তিনি বলেন, সব চিকিৎসকের পরামর্শ নিয়ে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসায় যেসব ওষুধপত্র আগে দেওয়া হয়েছে, তা ঠিক আছে। ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। সিটি স্ক্যানের পূর্নাঙ্গ রিপোর্টে কী আছে জানতে চাইলে জাহিদ হোসেন বরেন, সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্টে ‘মিনিমাম ইনভলবমেন্টের’ কথা বলা হয়েছে। দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ। গত ১১ এপ্রিল খালেদা জিয়া কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর বক্ষব্যধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক দলের তত্ত্বাবধানে গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু হয়। সেখানেই তার চিকিৎসা চলবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি