খালেদা জিয়ার সংগে দেখা করলেন মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি দেখা করতে যান। রাত ৮টা থেকে সোয়া এক ঘণ্টার এই সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কে জানানো হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, মির্জা ফখরুলকে ডেকেছিলেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার কারামুক্তির পর দলের মহাসচিবের এটা দ্বিতীয় সাক্ষাত। এরমধ্যে দুই দফায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে দেখা করেছিলেন তিনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি