৩ এপ্রিল ২০২৬

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির হঠাৎ অবস্থান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির হঠাৎ অবস্থান
বাংলাপ্রেস ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এসময় তাদের হাতে কোনো প্রকার ব্যানার কিংবা ফেস্টুন দেখা যায়নি। কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়। বিএনপি নেতাকর্মীদের কারণে এসময় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে অচলাবস্থা বিরাজ করছে। মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি