৩ জুলাই ২০২৬

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ইতোমধ্যে দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন তিনি।

শুক্রবার তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সময় ইরানের জাতীয় শোকের এই সময়ে দেশটির সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি পুনর্ব্যক্ত করেন স্পিকার।

এদিন বৈঠকে দু’দেশের স্পিকার বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান পুরোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়েও আলোচনা করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ক্ষেত্রে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরান ও বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।

এছাড়াও বৈঠকে চলমান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জুলাই) তেহরানে পৌঁছায় বাংলাদেশের প্রতিনিধি দল। ওইদিন বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি