খামেনির জানাজায় অংশ নেয়নি ১৩ দেশ, উঠছে প্রশ্ন
রয়টার্স ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। কিন্তু এর মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে অন্তত ১৩টি দেশ দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার অন্তত ১৩টি দেশ এ অনুষ্ঠানে অংশ নেয়নি।
তবে ওই দেশগুলোর মধ্যে বেশ কয়েকটির সরকার পরবর্তীতে কূটনৈতিক মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যার চেষ্টা করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, বিদেশি প্রতিনিধিদলগুলো যাতে এই স্মরণসভায় যোগ দিতে তেহরান সফর না করে, সেজন্য গত পাঁচ দিন ধরে মার্কিন কর্মকর্তারা ‘ব্যাপক প্রচারণা’ চালিয়েছেন।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানা যায়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন।
সে নির্দেশনা অনুযায়ী, এই জানাজায় অংশ নেওয়াকে ‘অবন্ধুসুলভ আচরণ’ হিসেবে গণ্য করা হবে বলে জানায় ওয়াশিংটন।
একই সঙ্গে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রতিবেদনে দুজন আরব কূটনীতিকের বরাত প্রেস টিভি জানিয়েছে, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানকার সরকারগুলোকে সতর্ক করে বলেছিলেন, এই অনুষ্ঠানে যোগ দিলে তা যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।
তবে মার্কিন এসব হুমকি-ধমকি খুব একটা কাজে দেয়নি। কারণ খামেনির শেষ বিদায়ে বাংলাদেশ, চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব, কাতার, ওমান, পাকিস্তানসহ শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেন। তারা মার্কিন-ইসরায়েলি হামলায় প্রাণ হারানো আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রচণ্ড গরমের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প
সঙ্গীত একাডেমি