৫ জুলাই ২০২৬

খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি তুলল ইরানিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:০৪ এএম
খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি তুলল ইরানিরা

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের রাজধানীতে আয়োজিত জানাজায় উপস্থিত কয়েক লাখ শোকাহত মানুষের ভিড় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার দাবি উঠেছে।

রোববার (৫ জুলাই) খামেনির জানাজায় অংশ নেওয়া ৪২ বছর বয়সি নার্স জিবা নাদেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে নির্দেশ দেবেন, ইরানিদের তা-ই অনুসরণ করা উচিত। তিনি বলেন, আমি প্রতিশোধের ডাক শুনেছি, কিন্তু আমাদের কী করতে হবে তা আমাদের নেতারই বলা উচিত এবং আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে।

এদিকে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাঁটানো বিভিন্ন পোস্টার এবং দেয়াললিখনে ট্রাম্পের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যারও আহ্বান জানানো হয়।

জানাজার নামাজের আগে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি মোহাম্মদ রাসৌলি। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান তোলেন। লাউডস্পিকারে জনতার উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উল্লেখ করে রাসৌলি প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে জঘন্য মানুষটি এখনও বেঁচে আছে কেন? তার এই প্রশ্নে উপস্থিত জনতা তুমুল উল্লাসে ফেটে পড়ে। সূত্র: আল-জাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি