৫ জুলাই ২০২৬

খামেনির শেষ বিদায়ে তেহরান মেট্রোতে যাত্রীর ঢল, ৭০ লাখের রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
খামেনির শেষ বিদায়ে তেহরান মেট্রোতে যাত্রীর ঢল, ৭০ লাখের রেকর্ড

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানের রাজধানী তেহরানের মেট্রো রেলে রেকর্ডসংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত মাত্র সাড়ে ১৩ ঘণ্টায় তেহরান মেট্রো নেটওয়ার্ক ব্যবহার করেছেন ৭০ লক্ষাধিক যাত্রী।

মূলত তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় (গ্র্যান্ড মোসাল্লা) সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের কারণেই রেলে এই নজিরবিহীন যাত্রীজট তৈরি হয়। রবিবার রাত ৮টা পর্যন্ত এই শেষবিদায়ের আনুষ্ঠানিকতা চলার কথা রয়েছে।

জানাজা অনুষ্ঠানে মানুষের উপচেপড়া ভিড় সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে আয়োজক কমিটির পক্ষ থেকেই আগেভাগে সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি পরিহার করে মেট্রো রেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। আর এই নির্দেশনার ফলেই তেহরানের পাতাল রেলে যাত্রীসংখ্যার এই বিশাল রেকর্ড তৈরি হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি