২৫ মে ২০২৬

খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:০৪ এএম
খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজও

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কড়া নির্দেশনা জারি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করে বলেছেন, খোলা জায়গায় তথা জনসমাগমস্থলে পশু কুরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ঈদুল আজহা উপলক্ষে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেয়া হবে না।

একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে শুধু পূর্বনির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনও নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

মুসলিমদের সুরক্ষা নিয়ে যা বললেন যোগী আদিত্যনাথ, খোঁচা দিলেন বাংলাদেশকে নিয়েও
তিনি আরও বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনও অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

যোগী আদিত্যনাথ আরও নির্দেশ দেন, কুরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথের কাছে মেয়ের জামাইকে গুলি করে হত্যার আবেদন জানালেন বাবা 
সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথাও বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলসহ বিভিন্ন সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যোগী আদিত্যনাথ আগের বছরের ঘটনাগুলো পর্যালোচনা করতে বলেন। সম্ভাব্য ঝামেলাকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি