২৩ অক্টোবর ২০২৬

খুলনায় যুবককে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০২ এএম
খুলনায় যুবককে গুলি করে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: খুলনায় তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলি সামনে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুটা দূর থেকে গুলি দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি করলে তুষারের পিঠে একটি গুলি বিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি