২৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
রাজধানীতে ককটেল বিস্ফোরণ

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী রমনা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি তাদের গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি