৪ এপ্রিল ২০২৬

খ্যাতিমান সাংবাদিক আজম জহিরুল ইসলাম আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খ্যাতিমান সাংবাদিক আজম জহিরুল ইসলাম আর নেই
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (১২ নভেম্বর ) দিনগত রাত ৩ টার দিকে সদর ইউনিয়নের গাভীশিমুল গ্রামের বাসিন্দা সাংবাদিক আজম জহিরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট ছড়াকার, লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬ বছর ) তিনি স্ত্রী ও চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টা ১৫ মিনিটে গাভীশিমুল ঈদগাহ মাঠে তাঁর জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। প্রবীণ সাংবাদিক আজম জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, আওয়ার নিউজ বিডির যুক্তরাষ্ট্র প্রতিনিধি সুমন মিয়া, খোলা নিউজ বিডি মফস্বল সম্পাদক দিলীপ কুমার দাস, জয় টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম ভুইয়া, বেগ ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর নিউজ এর সম্পাদক মশিউর রহমান কাউসারসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ শোক বার্তা জানিয়েছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি