৮ অক্টোবর ২০২৬

শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম
শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় কতৃক  আয়োজিত মাদক বিরোধী র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর)  বেলা ১২টায় মাদক বিরোধী র‍্যালীটি বের হয়। স্কুলের স্কাউট দলের বাদ্যের তালে তালে র‍্যালীটি নাভারন বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় বিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা প্লেকার্ড,ব্যানার,ফেস্টুন সহকারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান জহির। নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক হোসেন,আবু সোহান আজাদসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আজকের ছাত্র ছাত্রীরা আগামী প্রজন্মের অহঙ্কার। তোমাদের লেখাপড়ার টেবিলে মনোযোগী হতে হবে।খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাহলে মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের বাঁচাতে পারবে।তিনি বলেন, আমি তোমাদের ভেতর থেকে এসপি,ডিসি,ডাক্তার,ইন্জিনিয়ার,রাজনৈতিক নেতা দেখতে চাই।কোন মাদকসেবি কে দেখতে চাই না।মাদক কেবল একটা জীবন ধ্বংস করে না একটি পরিবার,একটা সমাজ,একটি দেশ ধ্বংস করে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি