২১ জুলাই ২০২৬

ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম
ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট


বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংসদ ভবন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে আন্দোলনকারীরা।


সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর এলাকা থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে অনেকে সড়কে বসে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের দাবি, সংসদ ভবনসংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে, যাতে আন্দোলনের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। এছাড়া সেখানে সিগন্যাল জ্যামার ব্যবহারের কারণেও মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এর আগে দিল্লি পুলিশ জানায়, সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও সকাল থেকে যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। পরে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি