১৭ জুলাই ২০২৬

কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো

 

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এ সময় সৈকতে পর্যটকদের বসার স্থান শতাধিক ছাতা-চেয়ার উড়ে তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ছাতা-চেয়ার।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে।


স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, শুক্রবার দুপুরে সৈকতে যখন পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ আকস্মিকভাতে টর্নেডো আঘাত হানে। তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী টর্নেডো ততক্ষণে সৈকতের কিটকট উড়িয়ে নিয়ে যায়। এ সময় সৈকতে অবস্থানরত পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। পৌনে ৩টার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি