১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ এএম
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রিসোর্টের ভেতর থেকে নারী ও শিশুসহ এসব লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদের সবাই পর্যটক।

আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা দেখছেন উদ্ধারকর্মীরা।

শনিবার সকাল ৭টার দিকে উঠিয়ার পাটোয়ারটেকে ইনানী বিচের মেরিন ড্রাইভের টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি