১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ এএম
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

বাংলাপ্রেস ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) ও জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার অজ্ঞাত এক অটোচালক।

এ ঘটনায় গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত চলছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি